• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন |
  • English Version

প্রধান উপদেষ্টা-প্রধানমন্ত্রীর লন্ডন বৈঠক হয়েছিল বলেই দ্রুত নির্বাচন হয়

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


সংসদে মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর লন্ডনে হওয়া বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডন বৈঠক হয়েছিল বলেই আমরা আজ এভাবে। লন্ডন বৈঠক হয়েছিল বলেই দ্রুত নির্বাচন বাস্তবায়িত হয়েছে। সেটিকে নিয়ে অপপ্রচার দুঃখজনক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সংবিধান আবেগ, মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে জড়িত। এই সংবিধান অনেকবার কাটাছেঁড়া হয়েছে। তারপরও এটি আমাদের সংবিধান। আর রাষ্ট্রপতি যেই হোক, তিনি প্রতিষ্ঠান। আমাদের স্বার্থে আমরা রক্ষা করেছি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি না থাকলে দেশে অরাজকতা হতো।

গত ১৬ বছরের আন্দোলনের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ আমাদের চিন্তায়, মননে ও মজ্জায় যেমন, ঠিক সেভাবে এই ১৫-১৬ বছরের সংগ্রামের ইতিহাসর আমরা বুকে ধারণ করি। তবে ৭১ কে যদি কেউ কটাক্ষ করে , ৭১ কে কেউ খাটো করলে, আমরা মেনে নিতে পারি না। ৭১ আমাদের আইডেনটিটি।

বিএনপি সংস্কারের পক্ষে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের সংস্কারবিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়। কিন্তু সংস্কারের জনক বিএনপি। শহীদ জিয়াউর রহমান এক দলের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। আর গণতন্ত্রের জন্য বেগম জিয়ার মতো সংগ্রাম এশিয়া উপমহাদেশে খুব কম মানুষই করেছে।

জিয়াউর রহমান ও জিয়ার সাধারণ জীবনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান ভাঙা সুটকেস রেখে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়াও সারাজীবন ভাড়া বাড়িতে থেকেছেন। আর তাদের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পতাকা ধারণ করে চলেছেন।

-এজেড




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts