• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন |
  • English Version

নেত্রকোনার মদনে নবম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার – IPCSBDPress

Reporter Name / ৪৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন


আপডেটঃ ২:৫১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনার মদন উপজেলায় শাওন নামে নবম শ্রেণির এক ইস্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বিকাল বাজারের পাশে মাঘান ইউনিয়ন সংলগ্ন ফসলি জমি হতে ছাত্রের লাশটি উদ্ধার করে মদন থানা পুলিশ।নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভুইয়াহাটি গ্রামের দোলন ভূইয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাওন রবিবার সন্ধ্যায় তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে যায় হাওরে।

রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাইনি।পরে আজ (সোমবার) সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কি মি দূরে ফসলি জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।মদন থানা ওসি (তদন্ত) দেবাংশু কুমার দাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts