• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অনেক বড় সাফল্য: প্রতিমন্ত্রী পুতুল দেশে মৌলবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারীরা: আইনমন্ত্রী মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না, বহুদিনের: মির্জা আব্বাস মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ বুলু, ডাইরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন মনোহরদীতে অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, ভেক্যু মেশিন ও ট্রলি জব্দ মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের উদ্দেশ্যে এএসপির খোলা চিঠি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ করতে হলে নির্লোভ হতে হবে অনিবন্ধিত সেমাই-জেল তৈরির কারখানাকে লাখ টাকা জরিমানা daraz mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায়? বিস্তারিত আপডেট দেখুন

নির্বাচন পরিচালনায় ১৬ উপকমিটি গঠন এনসিপির

Reporter Name / ১৭১ Time View
Update : বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৬টি বিষয় দেখভালের জন্য উপকমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি।  শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতিশীলতা আনতে এসব উপকমিটি অনুমোদন করেছেন কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সেক্রেটারি ডা. তাসনিম জারা।

১. কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রশাসন বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং সেক্রেটারি হয়েছেন আরমান হোসাইন। 

২. অর্থ ও ফান্ডরেইজিং বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন এস এম সাইফ মোস্তাফিজ এবং সেক্রেটারি হয়েছেন ফরহাদ সোহেল। 

৩. দপ্তর উপকমিটির প্রধান হয়েছেন সাদিয়া ফারজানা দিনা এবং সেক্রেটারি হয়েছেন মো. তৌহিদ আহমেদ আশিক। 

৪. আন্তর্জাতিক মিশন বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন মাহবুব আলম মাহির এবং সেক্রেটারি হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ।

৫. নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন জহিরুল ইসলাম মুসা এবং সেক্রেটারি হয়েছেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। 

৬. স্থানীয় পর্যবেক্ষক সংস্থা বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন মনিরা শারমিন এবং সেক্রেটারি হয়েছেন নাভিদ নওরোজ শাহ্। 

৭. নির্বাচনি আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন অ্যাডভোকেট মুকুল মুস্তাফিজ এবং সেক্রেটারি হয়েছেন অ্যাডভোকেট মোস্তফা আসগর শরীফী।

৮. প্রার্থী প্রশিক্ষণ উপকমিটির প্রধান হয়েছেন সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং সেক্রেটারি হয়েছেন ফরিদুল হক। 

৯. পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির প্রধান হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর এবং সেক্রেটারি হয়েছেন ডা. জাহেদুল ইসলাম। 

১০. ক্যাম্পেইন ম্যানেজার প্রশিক্ষণ উপকমিটির প্রধান হয়েছেন এহতেশাম হক এবং সেক্রেটারি হয়েছেন সাগুফতা বুশরা মিশমা।

১১. মিডিয়া উপকমিটির প্রধান হয়েছেন মাহবুব আলম এবং সেক্রেটারি হয়েছেন খান মুহাম্মদ মুরসালীন। 

১২. সোশ্যাল মিডিয়া উপকমিটির প্রধান হয়েছেন মুহাম্মদ মিরাজ মিয়া এবং সেক্রেটারি হয়েছেন আসিফ মোস্তফা জামাল। 

১৩. ব্র্যান্ডিং বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন তানজিল মাহমুদ এবং সেক্রেটারি হয়েছেন তাহসিন রিয়াজ। 

১৪. আইটি উপকমিটির প্রধান হয়েছেন ফারহাদ আলম ভুঁইয়া এবং সেক্রেটারি হয়েছেন তারিক আদনান মুন।

১৫. শৃঙ্খলা বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন অ্যাডভোকেট আলী নাছের খান এবং সেক্রেটারি হয়েছেন অ্যাডভোকেট সাকিল আহমাদ। 

১৬. অভ্যর্থনা বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন সাইফুল্লাহ হায়দার এবং সেক্রেটারি হয়েছেন মো. সোহেল রানা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts