
নারায়ণগঞ্জের বন্দর থানার মাদক মামলায় মো. জাহিদুল মিয়া (৩৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, ২০২৪ সালের ১০ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের মদনপুর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। সে কক্সবাজার থেকে মাদকদ্রব্য এনে বন্দরসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করত। পরবর্তীতে এই ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।