• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় স্বেচ্ছাসেবকদল নেতা জাকিরের বাবা আর নেই মিয়ানমারের সংঘাতের কারণে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যাচ্ছে না মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দেশীয় মদসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড – IPCSBDPress বন্দরে মহাশ্মশান মন্দিরের পুজারির আত্মহত্যা সোনারগাঁয়ে বিশেষ সভায় ট্যাগ অফিসার” নিয়োগ নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, পালিয়েছে চিকিৎসক একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন’র ‘জীবনের বর্ণিল ক্যানভাস’ রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি, স্মারকলিপি প্রদান – IPCSBDPress সোনারগাঁয়ে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সভা অনুষ্ঠিত মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩,

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, পালিয়েছে চিকিৎসক

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসকের অবহেলার অভিযোগে শাহ জাহান পাটোয়ারী (৫০) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।

মৃতের স্বজন সাইদুর গাজী জানান, শাহ জাহান তার মামা শ্বশুর। শাহ জাহান নিতাইগঞ্জের চারারগোপ আড়তে কাজ করতেন। সোমবার সকাল ১১টার দিকে কর্মস্থলে হঠাৎ বুকে ব্যথা শুরু হলে সহকর্মীরা দ্রুত তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান।

সাইদুরের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপুল শুরুতে রোগী দেখতে এগিয়ে আসেননি। স্বজনদের বারবার অনুরোধ ও হৈচৈয়ের পর তিনি চিকিৎসা দিতে সম্মত হন। পরে চিকিৎসকের নির্দেশে তার সহকারী রোগীকে দুটি ইনজেকশন দেন এবং একটি ইসিজি পরীক্ষার পরামর্শ দেন।

তিনি আরও জানান, ইসিজি করার কিছুক্ষণ পরই শাহ জাহান মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনার পরপরই সংশ্লিষ্ট চিকিৎসক চেম্বার ত্যাগ করে চলে যান। এছাড়া রোগীকে দেওয়া প্রেসক্রিপশনও হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের কাছে রেখে দেয়, যা স্বজনদের দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইসিজি রিপোর্ট অনুযায়ী শাহ জাহান হার্ট অ্যাটাকে মারা গেছেন।

মৃত শাহ জাহান পাটোয়ারী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আনামিয়া বেপারীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে কর্মস্থল এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts