• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দিনাজপুরে তুলার বাম্পার ফলন তবে মজুরি নিয়ে হতাশ শ্রমিক – IPCSBDPress আল্লাহ যাকে পছন্দ করে, দুনিয়ার সব শক্তি মিলেও তাকে আটকাইতে পারবে না নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, নেটদুনিয়ায় প্রশংসিত অভিষেক বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান – IPCSBDPress দেশ অস্থিতিশীল করতে বিদেশে বসে কলকাঠি নাড়ছে ফ্যাসিস্ট হাসিনা রাজশাহীতে ডিবি পুলিশের মাদক-বিরোধী অভিযানে চার ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৬০০ পিস ট্যাপেন্টাডল – IPCSBDPress নারায়ণগঞ্জে পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার – IPCSBDPress এলাকার মানুষ গ্যাস না পেলে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেবো শাহবাগে ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জে পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে কামরুন নাহার ইতি (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পার্লারের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই নারীর স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে (৪৫) আটক করা হয়েছে।

আটক আনোয়ার হোসেন সেন্টু শহরের মাসদাইর এলাকার ইলিয়াস সরদারের ছেলে। তিনি তার স্ত্রীকে নিয়ে মাসদাইর এলাকায় বসবাস করতেন। তাদের সংসারে তানভীর নামে ১২ বছরের একটি শিশু রয়েছে। কামরুন নাহার ইতি শহরের আমলাপাড়া এলাকায় পরী বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার পরিচালনা করতেন।

নিহত কামরুন নাহার ইতির বোন লাকী বলেন, গত ২৮ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিল। শুক্রবার দুপুরে পার্লারটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির মালিক পুলিশ ও আমাদের খবর দেয়। পরে আমরা পুলিশ নিয়ে পার্লারের দরজার তালা ভেঙে টয়লেটের ভেতরে ইতির মারদেহ দেখতে পাই।

তিনি আরও বলেন, ইতির স্বামী আনোয়ার হোসেন সেন্টু নেশাগ্রস্ত ছিলেন। কয়েকদিন পরপরই ইতিকে অনেক মারধর করতো। কিছুদিন আগেও তাকে মারধর করে হাত ভেঙে দিয়েছিল। মারধর খেয়েও আমার বোন সংসার ছেড়ে যায়নি। কিন্তু শেষ পর্যন্ত আর তার সংসার করা হলো না। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই দেলোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts