• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠিত গণমাধ্যমে যৌন হয়রানি রোধে ৩ প্রতিষ্ঠানের অংশীদারিত্ব, দুই এমওইউ সই সেরা ৫টি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ পিছিয়ে গেলো নারী বিপিএল – একুশের কাগজ নরসিংদীর মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে মাদক বিক্রি-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত শিবপুরে দুই পায়ের রগ কাটায় শিক্ষকের মৃত্যু : জড়িত ২ জন গ্রেপ্তার মনোহরদীর হাতিরদিয়ায় ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রি, মালিক গ্রেপ্তার পথচারীকে মারধর করে ভাইরাল কে এই মডেল মনিকা

নরসিংদীর মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে মাদক বিক্রি-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন


নরসিংদীর মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মোবারক হোসেন ভান্ডারী (৫৭) নামের এক ব্যক্তিকে অভিযান চালিয়ে  গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ।

গত বুধবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ডে ভান্ডারী হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মোবারক একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র  এবং ভান্ডারি হোটেলের পরিচালক।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোবারক হোসেন ভান্ডারী দীর্ঘদিন যাবৎ স্থানীয় হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভান্ডারী হোটেল নামে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আড়ালে গাঁজা বিক্রি করে আসছিল। হোটেলে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: শাহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। অভিযানের সময় হোটেল মালিক মোবারক হোসেন ভান্ডারীকে গাঁজাসহ হাতেনাতে আটক করে। মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো: শাহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।  ওসি জানান,মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts