• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

নরসিংদীতে র‍্যাবের অভিযানে ১০ মামলার পলাতক আসামী অস্ত্র ও মাদক সহ আটক

Reporter Name / ৩৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি মনির হোসেন ও তার এক সহযোগীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১১। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর কারার চর এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর কারার চর এলাকার মো. ফজর আলীর ছেলে মনির হোসেন (৩৩) ও একই এলাকার শেখ ফরিদের ছেলে বরকত উল্লাহ (২০)।

র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, মনির হোসেনের বিরুদ্ধে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি, মাদকসহ অন্তত ১০টি মামলার আসামি সে।

আটকের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের শিবপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts