• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ ৫৪ বছরে চেঞ্জ হয়নি, হুটহাট কিছু করলে খারাপই হবে: ববি হাজ্জাজ গণভোট নিয়ে ছিনিমিনি খেলা বাংলাদেশের মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ভ্যানভর্তি ডাব নিয়ে গেলো ছাত্রদল নেতা ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ঘোড়াশাল রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বাংলা ভাষার পরিচর্যায় আমরা উদাসীন ৯ কবি, লেখক ও গবেষক পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

নরসিংদীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ প্রতিষ্ঠান কে জরিমানা নকল সয়াবিন তেল জব্দ

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন


নরসিংদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন—বিএসটিআই।

২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদী এবং জেলা প্রশাসন নরসিংদী এর যৌথ উদ্যোগে নরসিংদী সদর উপজেলার ভেলানগর বাজার এলাকায় পরিচালিত হয় একটি ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের মান যাচাই করা হয়।
ফল ও মাছের বাজারে ফরমালিন পরীক্ষায় কোনো ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতি পাওয়া যায়নি।
এছাড়া একটি মুরগির দোকানের ওজনযন্ত্র পরীক্ষা করে তা সঠিক পাওয়া যায়।

তবে অনিয়মের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মেসার্স ইসলাম ট্রেডার্সকে বিএসটিআই লাইসেন্সবিহীন এবং ওজনে কম ঘি বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই কেক ও বিস্কুট বিক্রির অপরাধে মেসার্স সোহাগ কনফেকশনারীকে আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেসার্স ভুঁইয়া স্টোরে নকল সয়াবিন তেল মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সমস্ত তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা।
এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর উপপরিচালক ও অফিস প্রধান কে এম হানিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোক্তাস্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যতা নিশ্চিত করতে বিএসটিআই জানিয়েছে—এ ধরনের অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts