• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন |
  • English Version

ধানের শীষ নিয়ে সরাসরি লড়বেন যেসব নারী

Reporter Name / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭ জন প্রার্থীর তালিকায় ১০ জন নারী প্রার্থী রয়েছেন। এর মধ্যে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া একাই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রার্থী হচ্ছেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকায় অন্য নারী প্রার্থীরা হলেন—

নাটোর-১: ফারজানা শারমিন

যশোর-২: মোছা. সাবিরা সুলতানা

ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু

শেরপুর-১: সানসিলা জেবরিন

মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা

ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি

ফরিদপুর-২: শামা ওবায়েদ

সিলেট-২: মোছা. তাহসিনা রুশদীর

ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts