• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
শপথের প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাচ্ছে ৫ দেশ গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ গৃহায়ণ ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি ও অপব্যয় হবে না: গণপূর্ত মন্ত্রী ঘাটতির মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুজনের কারাদণ্ড ধর্ম-বর্ণ-গোত্র আমার কাছে প্রাধান্য পাবে না: হাসনাত আবদুল্লাহ ধর্ষণ ও নির্যাতনের মামলায় কারাগারে হিরো আলম সামনে আমার জন্য কঠিন অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে: জ্বালানি মন্ত্রী সত্যিকারের হালাল টাকা ইনকাম app – প্রতারণা ছাড়া অনলাইন আয়

ধর্ম-বর্ণ-গোত্র আমার কাছে প্রাধান্য পাবে না: হাসনাত আবদুল্লাহ

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন


কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হসনাত আবদুল্লাহ বলেছেন, আমার দায়িত্ব শুধুমাত্র মুসলমানদের না, সকল ধর্মের মানুষের জন্য। সকলের প্রতি আমার সমান দায়িত্ব। আগামী ৫ বছরের জন্যে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমি সফল হতে পারবো না আমাদের ধর্মীয় বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্প্রীতি অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার কাছে প্রাধান্য পাবে না; নাগরিক হিসেবে সকলকে সমানভাবে সেবা প্রদান অব্যাহত রাখব।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘের ভক্তবৃন্দের ২১তম পূনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা শেষে বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘ-এর সকল ভক্তবৃন্দের উদ্যোগে সত্য সেবা ধর্ম স্লোগানকে সামনে রেখে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts