• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |
  • English Version

টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে এক কিশোরীর মৃত্যু

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন


নরসিংদীর মাধবদীতে বান্ধবীদের সাথে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে মোসাঃ মেঘলা আক্তার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেলে কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেঘলা আক্তার মাধবদীর কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের প্রবাসী মো. শাহ আলম মোল্লার মেয়ে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ দুপুরে মেঘলা তার দুই বান্ধবীর সাথে স্থানীয় ‘বালুর পুকুর’ হিসেবে পরিচিত একটি পুকুর পাড়ে টিকটক ভিডিও তৈরি করতে যায়। ভিডিও করার এক পর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে পুকুরের গভীর পানিতে পড়ে যায়। এসময় তার সাথে থাকা বান্ধবীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করলেও মেঘলার খোঁজ মিলেনি।

খবর পেয়ে মাধবদী বাজার ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পুকুরের প্রায় ২০ ফুট গভীর থেকে মেঘলার নিথর দেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ইনচার্জ) মোঃ রায়হান জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। লিডার রুহুল আমিন ও ফায়ারফাইটার আনোয়ার হোসেনের নেতৃত্বে পুকুরের তলদেশ থেকে কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকাজ শেষে উপস্থিত স্থানীয় জনতা ও নিহতের খালার নিকট মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে ও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অসতর্কতা এবং গভীর পুকুর পাড়ে শিশুদের চলাচলের বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হওয়ার পাশাপাশি এ ঘটনায় নিহতের পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts