• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট, যাত্রীদের ভোগান্তি গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে: সেতুমন্ত্রী ফতুল্লায় ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ রুয়েট শিক্ষার্থীর আন্তর্জাতিক বিজ্ঞান কংগ্রেসে দ্বিতীয় স্থান অর্জন – IPCSBDPress বাংলাদেশে আইপিএল সম্প্রচারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বিমান উড়ানো গেম খেলেই আয় করুন প্রতিদিন জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার কথা রাখেনি: আসিফ মাহমুদ নারায়ণগঞ্জে তিন পুলিশ পরিদর্শককে  বদলি ও পদায়ন নরসিংদীতে ভোজ্য তেল মজুদ প্রতিরোধে যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠান কে জরিমানা ৪ বছর পর নয়ন হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই, মূল আসামি গ্রেফতার

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার কথা রাখেনি: আসিফ মাহমুদ

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন


জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার তার কথা রাখেনি বলে আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (০৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সরকার গঠনের মাত্র দুই মাসের মাথায় বিএনপি আমাদের কথা বলতে বাধ্য করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখার কারণে ইতোমধ্যে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এবং ২৮ জন বিচারককে শোকজ দেওয়ার মাধ্যমে বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা চলছে।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে অধ্যাদেশ বাতিল করছে এবং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে বর্তমান সংসদ অকার্যকর হয়ে পড়েছে। ফলে বিরোধী দলের মতামতের কোনো প্রতিফলন ঘটছে না।

তিনি আরো বলেন, সরকারের পছন্দের বাইরে কথা বলার সুযোগ বন্ধ করে একধরনের সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করা হচ্ছে যা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এই অবস্থায় গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে রাজপথে নামারও ইঙ্গিত দেন এনসিপি মুখপাত্র।

এসএফ




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts