
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্র-জনতা ও শ্রমিক-মজদুর এক হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হবে এবং জাতীয় নির্বাচনে ১১ দল বিজয়ী হবে। তারা বলে ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ (আমাদের পরিকল্পনা আছে); আমরা বলি সর্বোত্তম পরিকল্পনাকারী মহান রাব্বুল আলামীন আল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ভারতীয় আধিপত্যবাদমুক্ত, ইসলাম, কুরআন, মানবিকতা ও সাম্যের বাংলাদেশ। এটা আমাদের প্রচেষ্টা, কবুলের মালিক আল্লাহ।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর জাগপার সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু প্রমুখ।
রাশেদ প্রধান বলেন, বড় দল বিএনপি বলতে চায় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। সেদিন বেশি দূরে নয়, যখন বিএনপিকে বলতে হবে জাতীয় নির্বাচনের ফলাফল স্থানীয় নির্বাচনে পড়বে না। এরপর তারা বলবে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল আগামী ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না। এটা অনেকটা ‘ঈদের পরে আন্দোলন’-এর মতো একটি তালবাহানা