• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
জামিন পেলেও ফ্যাসিস্ট সংগঠনগুলোর নেতাকর্মীদের গ্রেফতারের নির্দেশ চব্বিশের গণঅভ্যুত্থান ছাত্ররা করলেও তার সুফল ভোগ করছে নানা রাজনৈতিক দল সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা একনেকের সদস্য হলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, মনোহরদীতে আনন্দের জোয়ার প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা হবে এ বছর, থাকবে কিন্ডারগার্টেনও নরসিংদীর শিবপুরের যশোর বাজারে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: অভিযানে জরিমানা জামায়াতকে ভোট দেওয়া স্ত্রীদের তালাক দিতে বললেন এমপি মোবাশ্বের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আ’লীগের নেতাকর্মীদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহীর ডিআইজির আগামী ১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়েছে ইসি

জামায়াতকে ভোট দেওয়া স্ত্রীদের তালাক দিতে বললেন এমপি মোবাশ্বের

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন


জামায়াতকে ভোট দেওয়া বিএনপির নেতাকর্মীদের স্ত্রীদের তালাক দিতে বলেছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে তার এমন বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যের ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই অংশটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে জানতে বক্তব্য দেওয়া কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়ার মোবাইলে ফোন করা হলে তার মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

ভিডিওতে এমপি মোবাশ্বের আলমকে বলতে শোনা যায়, আমাকে হাত তুলে সালাম দেন, আমিও কিন্তু হাত তুলে ওয়ালাইকুম সালাম বলব। আমি যা চাই, আমাকে তার কাছাকাছি দিলেও আমি খুশি। বেশি কিছু আমি চাই না। আপনাদের কাছে ঋণী। আবার কিছু মোনাফেকের কাছেও আমি ঋণী আছি। ভোটের দিন কী করেছে জানেন?… (গোপনে কোলাকুলি করার অঙ্গভঙ্গি) এরা কিন্তু আমার দলের বড় বড় নেতা। এরা জামায়াতকে অর্থ দিয়েছে অর্থ। নিজের বউ জামায়াতকে ভোট দিয়েছে। শেষ করে এখানে ইফতার খেতে এসেছে। তুই কচুগাছের লগে হাসি (ফাঁসি) দি মইত্তি হারোস না (মরতে পারোস না)? তুই বেডি এগার লগে ঘর করোস কেন্নে (তুই এ নারীর সাথে ঘর করিস কীভাবে)।’

তিনি বলেন, কয় আই কিত্তাম, হেতি কতা দিয়ালাইছে (বলে আমি কী করব, সে কথা দিয়ে ফেলেছে)। তো হেতি রে তালাক দি দে (তাকে তালাক দিয়ে দে)। যে জামাইকে সম্মান করে না, পরিবারকে সম্মান করে না। আমি এর আগে কইছি না? নফল ইবাদত করতে হইলেও তো জামাইয়ের অনুমতি নিতে হয়। আর তুমি ভোট দিয়ালাইছ ৫০০ টিয়ার বিনিময়ে! আর আমগো নেতারা জামাতরে টাকা দিছে আঁর কাছে হেতাগো এসিআর আই গেছে (আমার কাছে তাদের এসিআর এসে গেছে)।  আছে আছে আমার কাছে আছে। দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম সব আমি জানি।

এমপি মোবাশ্বের আলম বলেন, ‘এখন উনারা কী করে জানেননি? ঢাকা যায়গোই, যাই আঁর লগে সেলফি তোলে (ঢাকা গিয়ে আমার সাথে সেলফি তোলে)। পাপের প্রায়শ্চিত্ত বোলে সেলফি দি অই যাইবো! আঁই এন্নে ধরি (অঙ্গভঙ্গি) কিয়ারে সিটিং তুই ভোটের দিন কোয়ানে আছিলি, অন কতু আইছত (ভোটের দিন কোথায় ছিলি, এখন কোত্থেকে এসেছিস)। হেগুন এলাকায় আই আঁর নামে (ওরা এলাকায় এসে আমার নামে) বদনাম রটায় নেতা খারাপ ব্যবহার করে। এ রকম খারাপ ব্যবহার আমার আজীবন চলবে। আপনাদের কারও সাথে খারাপ ব্যবহার কইচ্ছিনি, তাইলে কার লগে খারাপ ব্যবহার করি, ওই হেতার লগে। যেতে আঁর কেন্দ্র বেচিয়ালাইছে ( যে আমার কেন্দ্র বিক্রি করে দিয়েছে)। মোবাশ্বের অইতো ন কই বীজটা নামাই দিছে। আঙ্গ বোলে (আমাদের নাকি) প্রার্থী ঠিক নাই, প্রার্থীর দরকার কী ধানের শীষ থাকলেই তো অইল। এই বদমাইশ এগুলোরে চিহ্নিত করছি আরও করবো।’




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts