• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন |
  • English Version

জামতলায় প্রকাশ্যে মিরাজ বাহিনীর অস্ত্রের মহড়া

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় এক তরমুজ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করে তা না পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে সেরুর ছেলে মিরাজের বিরুদ্ধে।

‎মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জামতলা আম বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎অভিযোগে বলা হয়, জামতলা এলাকার তরমুজ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে মিরাজ। কিন্তু ওই ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে মিরাজ ও তার সহযোগীরা। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় এবং ব্যবসায়ীসহ আশপাশের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎এলাকাবাসীর অভিযোগ, মিরাজ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

‎এর আগে গত ১৫ মার্চ একই এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সেলিম মিয়ার ভাড়াটিয়া শ্যামল দাসের ওপর হামলার ঘটনাও ঘটে। অভিযোগ রয়েছে, ওই হামলায় নেতৃত্ব দেয় মিরাজ ও তার বাহিনীর সদস্যরা। পরে আহত শ্যামল দাস বাদী হয়ে ফতুল্লা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

‎স্থানীয়রা জানান, একের পর এক এ ধরনের ঘটনায় এলাকায় নিরাপত্তাহীনতা বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর সাধারণ মানুষ চলাফেরা করতে ভয় পাচ্ছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

‎ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আজকের এই বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পায়নি পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করবো। 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts