• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট: প্রতিমন্ত্রী ফারজানা খাল খনন উদ্বোধনের পর কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী মানবসভ্যতা বাঁচাতে পানির প্রবাহ স্বাভাবিক রাখা অতীব জরুরি: ড. মঈন খান শ্রীঘ্রই প্রধানমন্ত্রীর নেতৃত্বে  কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বিএনপি এমন দল, যে দল মানুষের উপকার হবে— এমন কাজ করার চেষ্টা করে লোক দেখানো নয়, কৃষকের বাস্তব উপকারে দেশব্যাপী খাল খনন কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী বকুল অভিনয়ে সাময়িক বিরতি, যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন সামিরা খান মাহি

গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দুঃখপ্রকাশ

Reporter Name / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা চালানো হয়। দুটি গণমাধ্যমের ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ২টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘গত রাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে কর্মরত আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে সাহায্যের জন্য আতঙ্কিত, অশ্রুসিক্ত ফোন কল পেয়েছিলাম। আমার সব বন্ধুদের কাছে আমি গভীরভাবে দুঃখিত, আমি তোমাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছি। তোমাদের সাহায্য করার জন্য বিভিন্ন জায়গায় অসংখ্য ফোন করেছি, কিন্তু সেই সহায়তা সময়মতো পৌঁছায়নি।’

সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ করে শফিকুল আলম লিখেছেন, দ্য ডেইলি স্টার ভবনের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধারের পর ভোর ৫টায় আমি ঘুমাতে যাই। কিন্তু ততক্ষণে এই দুটি সংবাদমাধ্যম দেশের ইতিহাসে গণমাধ্যমের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের সাক্ষী হয়ে গেছে। আমি জানি না কোন শব্দ দিয়ে তোমাদের সান্ত্বনা দেব। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু বলব, আমি দুঃখিত। লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছি।

এদিকে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় সরকার পত্রিকা দুটির পাশে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।’




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts