• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল  এবারের নির্বাচনটা একেবারেই পরিচ্ছন্ন হয়েছে: খন্দকার মোশাররফ সরকার গঠনে প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী তারেক রহমান বিচারের মুখোমুখি করতে হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত: মোদী তাসনিম জারার পরাজয়ে নারীরা ও নারীবাদী সংগঠনগুলো দায়ী: প্রেস সচিব মসজিদের মিম্বর থেকে সংসদে মুফতি আবুল হাসান তারেক রহমানকে অভিনন্দন জানালো পাকিস্তান

গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত: মোদী

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো শুভেচ্ছাবার্তায় এই কথা বলেন মোদী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক টুইট বার্তায় মোদী লেখেন, বিএনপির বিজয় দেখায় যে বাংলাদেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা রাখে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ও অভিন্ন উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে আমি তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

এর আগে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে। দুটি দেশই বাংলাদেশের সমৃদ্ধি, বাণিজ্য ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র: বিবিসি

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts