• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট: প্রতিমন্ত্রী ফারজানা খাল খনন উদ্বোধনের পর কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী মানবসভ্যতা বাঁচাতে পানির প্রবাহ স্বাভাবিক রাখা অতীব জরুরি: ড. মঈন খান শ্রীঘ্রই প্রধানমন্ত্রীর নেতৃত্বে  কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বিএনপি এমন দল, যে দল মানুষের উপকার হবে— এমন কাজ করার চেষ্টা করে লোক দেখানো নয়, কৃষকের বাস্তব উপকারে দেশব্যাপী খাল খনন কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী বকুল অভিনয়ে সাময়িক বিরতি, যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন সামিরা খান মাহি সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধীদল নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে যেসব তথ্য পাবেন জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

খাল খনন উদ্বোধনের পর কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন


দিনাজপুরের কাহরোলে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যা দেখে জনসভায় আসা অনেকে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। তারা বলেন, আমরা এমন একজন মানুষকেই দেশের জন্য প্রধানমন্ত্রী চেয়েছিলাম।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় উপস্থিত হয়ে সাহাপাড়ায় কোদাল হাতে খাল খনন করার সময় তার জুতো ও প্যান্টের নিচের অংশ কাদা মাটি লেগে যায়। তবে তিনি সেদিকে ভ্রূক্ষেপ না করেই সরাসরি অনুষ্ঠানস্থলের মূল মঞ্চে উঠে আসেন।

তার এই সাদাসিধে ও কর্মঠ রূপ দেখে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে উঠেন। তারা বলেন, আমরা এমন একজন মানুষকেই দেশের জন্য প্রধানমন্ত্রী চেয়েছিলাম। যার মধ্যে কোনো অহংকার থাকবে না। প্রধানমন্ত্রী মঞ্চে কর্দমাক্ত প্যান্ট ও জুতা পরে বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, এই কাদা আমার দেশের মাটি, এই মাটি আমাদের সমৃদ্ধির প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে এ দেশে যে কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন আমরা সেই ধারাকে আবারও ফিরিয়ে আনতে চাই। আমাদের লক্ষ্য প্রতিটি কৃষকের জমিতে পানি পৌঁছানো ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা।

তিনি আরও বলেন, আমরা পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করার মহাপরিকল্পনা নিয়েছি। আজকের উদ্বোধনের মাধ্যমে একযোগে ৫৪টি জেলায় এই কাজ শুরু হলো।

প্রধানমন্ত্রীকে কর্দমাক্ত অবস্থায় মঞ্চে বসে থাকতে দেখে জনসভায় আসা কাহারোল উপজেলার হুমায়ুন কবির (৬৫) নামে এক ব্যক্তি বলেন, যেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আমাদের সামনে বসে আছেন। তারেক রহমানের বাবা যেভাবে কাদা পানি মাড়িয়ে খাল খনন কর্মসূচির বিপ্লব ঘটিয়েছিলেন, ছেলেও সেভাবেই শুরু করেছেন।

আরাফত রহমান কোকো স্মৃতি সংসদের দিনাজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলার মাটি ও মানুষের সঙ্গে আমাদের নেতা তারেক রহমানের যে নিবিড় সম্পর্ক রয়েছে, প্যান্ট ও জুতায় কাদা পানি অবস্থায় মঞ্চে বসে থাকা ও ভাষণ দেওয়া তারই প্রমাণ। এটা দেখে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts