• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠিত গণমাধ্যমে যৌন হয়রানি রোধে ৩ প্রতিষ্ঠানের অংশীদারিত্ব, দুই এমওইউ সই সেরা ৫টি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ পিছিয়ে গেলো নারী বিপিএল – একুশের কাগজ নরসিংদীর মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে মাদক বিক্রি-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত শিবপুরে দুই পায়ের রগ কাটায় শিক্ষকের মৃত্যু : জড়িত ২ জন গ্রেপ্তার মনোহরদীর হাতিরদিয়ায় ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রি, মালিক গ্রেপ্তার পথচারীকে মারধর করে ভাইরাল কে এই মডেল মনিকা

খালেদা জিয়ার মৃত্যুর দিন রুমিনসহ ৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

Reporter Name / ২১৫ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন


দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে অংশগ্রহণের অভিযোগে ৯ জন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ মোট ৯ জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন-

১. ব্যারিস্টার রুমিন ফারহানা (সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)

২. সাইফুল আলম নীরব (সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি)

৩. মুহাম্মদ গিয়াস উদ্দিন (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)

৪. মোহাম্মদ শাহ আলম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)

৫. হাসান মামুন (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)

৬. আব্দুল খালেক (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)

৭. তরুণ দে (মহাসচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট)

৮. মামুনুর রশিদ/চাকসু মামুন (সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি)

 

৯. কৃষিবিদ মেহেদী হাসান পলাশ (সভাপতি, বাঞ্চারামপুর উপজেলা বিএনপি)

বিএনপি সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র বা ভিন্ন কোনো পন্থায় নির্বাচনে অংশ নেওয়া এবং শৃঙ্খলা পরিপন্থি কাজের দায়ে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের আগে এমন বড় মাপের বহিষ্কারের ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts