• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান ‘সম্ভব’: এরদোয়ান আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের যাত্রা শুরু হবে: নাহিদ ইসলাম মনোহরদীর দৌলতপুরে আইন-শৃঙ্খলা সভা, মাদক কারবারিদের হুঁশিয়ারি ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সুখী হতে চাইলে রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেপ্তারের আওতায় আনতে হবে

খাদের কিনারা থেকে বরিশালকে টেনে তুললেন রিয়াদ-রিশাদ

Reporter Name / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন


১৬ রানে ৩টি আর ৮৭ রানে নেই ৬ উইকেট। ১০০-১২০ করাই যেন কঠিন হয়ে গিয়েছিল ফরচুন বরিশালের জন্য। খাদের সে কিনারা থেকে দলকে টেনে তুললেন মাহমুদউল্লাহ রিয়াদ আর রিশাদ হোসেন।

এই যুগলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে ৯ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজিই গড়ে ফেলেছে বরিশাল। অর্থাৎ জিততে হলে খুলনা টাইগার্সকে করতে হবে ১৬৮ রান।

চট্টগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বরিশাল। মেহেদী হাসান মিরাজ প্রথম ওভারে বল হাতে নিয়ে টানা দুই ডেলিভারিতে ফেরান তামিম ইকবাল আর ডেভিড মালানকে। দুজনই পান গোল্ডেন ডাক।

এরপর রানআউট হয়ে বিপদ বাড়ান মুশফিকুর রহিম (৪ বলে ৫)। ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলে তাওহিদ হৃদয় কিছুটা সময় দলকে ভরসা দেন। কিন্তু মোহাম্মদ নবি (১), ফাহিম আশরাফরা (৯) ব্যর্থ হলে চরম বিপদে পড়ে বরিশাল।

সেখান থেকে মাহমুদউল্লাহ আর রিশাদের ২৮ বলে ৪৭ রানের জুটি। ৪৫ বলে ৩ চার আর ২ ছক্কায় কাঁটায় কাঁটায় ৫০ করে আউট হন মাহমুদউল্লাহ। ১৯ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৯ করেন রিশাদ।

মেহেদী মিরাজ ৩৫ রানে ৩টি আর সালমান ইরশাদ ১৯ রানে নেন ২টি উইকেট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts