• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৭২ বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২১ জন গ্রেপ্তার – IPCSBDPress বিএনপির মনোনয়ন পেলেন আ’লীগের নেত্রী হেলিকপ্টার উপহারেও মন গলেনি, সেই প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী নায়িকা ফতুল্লায় ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ধ্বংসস্তূপের মতো স্বাস্থ্য খাত হাতে পেয়েছে বর্তমান সরকার বন্দরে শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, এক প্রতিষ্ঠানকে জরিমানা নরসিংদীতে কেয়ারটেকার কে কুপিয়ে হত্যা আংটি ও মোবাইল ফোন লুট

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে বরখাস্ত

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন


প্রজ্ঞাপন জারি

সাংবাদিক নির্যাতনের অভিযোগে কারাগারে যাওয়া কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী ২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ থেকে সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিক নির্যাতনের অভিযোগের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। তারও আগে গত ২ সেপ্টেম্বর সাংবাদিক নির্যাতনের অভিযোগের মামলায় জামিন নামঞ্জুর করে সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। ওইদিন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা এ আদেশ দেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts