• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বী.এম জালাল উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঈদ পূর্ণমিলনী   ভাইয়ের হত্যার বিচার নয়, সম্পত্তির দিকেই নজর আবুল কাসেম বাদশার মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ শুরু করেছে: প্রধানমন্ত্রী মর্গ্যান স্কুল এন্ড কলেযে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার – IPCSBDPress গেম খেলে টাকা ইনকাম করুন পেমেন্ট নিন বিকাশে শহরের মেডিস্টার ও পলি ডায়াগনস্টিককে ৫ লাখ টাকা জরিমানা কাঁচপুরে সহস্রাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

কাঁচপুরে সহস্রাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন


 

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় যানজট নিরসনে রাস্তার পাশে গড়ে ওঠা এক হাজার অবৈধ ফুটপাত ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

 

সোমবার (৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়।

 

অভিযানটি পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

 

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু পদ শর্মা, জেলা ও সোনারগাঁ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

 

ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, মহাসড়কে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts