• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
জামিন পেলেও ফ্যাসিস্ট সংগঠনগুলোর নেতাকর্মীদের গ্রেফতারের নির্দেশ চব্বিশের গণঅভ্যুত্থান ছাত্ররা করলেও তার সুফল ভোগ করছে নানা রাজনৈতিক দল সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা একনেকের সদস্য হলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, মনোহরদীতে আনন্দের জোয়ার প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা হবে এ বছর, থাকবে কিন্ডারগার্টেনও নরসিংদীর শিবপুরের যশোর বাজারে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: অভিযানে জরিমানা জামায়াতকে ভোট দেওয়া স্ত্রীদের তালাক দিতে বললেন এমপি মোবাশ্বের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আ’লীগের নেতাকর্মীদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহীর ডিআইজির আগামী ১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়েছে ইসি

একনেকের সদস্য হলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, মনোহরদীতে আনন্দের জোয়ার

Reporter Name / ৬৩ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

একনেকের সদস্য হলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, মনোহরদীতে আনন্দের জোয়ার

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সদস্য নির্বাচিত হয়েছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ খবরে মনোহরদীজুড়ে আনন্দের জোয়ার বইছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বার্তায় তারা উল্লেখ করেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং এ আসন থেকে একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁর নেতৃত্বে এলাকায় নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একনেকের সদস্য হিসেবে তিনি দেশের সামগ্রিক উন্নয়ন ও জাতীয় অর্থনীতির অগ্রগতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও একনেকের সদস্য পদে মনোনয়ন দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts