• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

একদিনে নির্বাচন ও গণভোটের পক্ষে ইসি মাছউদ, সক্ষমতা নিয়ে প্রশ্ন

Reporter Name / ১৫২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

[ad_1]

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে, জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে গণভোট হবে সে সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। এমনকি নোট অব ডিসেন্ট নিয়ে আলাদাভাবে জনরায় নেয়া হবে কি না সেই সিদ্ধান্তও হয়নি। এখন পর্যন্ত বাংলাদেশে ৩ টি গণভোট হয়েছে। সংবিধানের বড় ও বেশি সংখ্যক পরিবর্তনের উদ্দেশ্যে গণভোটের প্রস্তাব এটাই প্রথম।

বাড়তি অর্থ অপচয় না করে একইদিন জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা উচিত বলে মনে করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। একসাথে দুই ভোট আয়োজন করতে কমিশন সক্ষম। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ ও সহায়তা নেয়া হবে। বাড়ানো হবে লজিস্টিক সাপোর্ট। এতে জনগণের কয়েকশ কোটি টাকা বাঁচবে। এই কর্মযজ্ঞ ইসির জন্য চ্যালেঞ্জ হবে। তবে বিষয়টি অসম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী কেন্দ্র, বুথ সব ধরনের লজিস্টিকস বাড়ানো হবে। ইসির সে সক্ষমতা রয়েছে।

একইদিন নির্বাচন হলে ভোটদানের সময়, কারিগরি সক্ষমতা ও গণনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে, দুইদিনে ভোট হলে অর্থ ব্যয় বৃদ্ধির বিষয়টিও তারা বিবেচনায় রাখছেন। নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বললেন, এই সময়ে কাগজের সংকটও একটি বিষয়। ১২ কোটি ভোটারের জন্য বিশাল কাগজের প্রয়োজন হয়, সাথে আরেকটা ব্যালট গণভোটের, আবার বাচ্ছাদের বইয়ের জন্যও কাগজ লাগবে। একদিনে ভোট নেয়া হলে প্রত্যেকটা বুথে ভোটার কমিয়ে আনতে হবে। অথবা ভোটের সময় বাড়াতে হবে। ভোট গণনার জন্য দ্বিগুণ মানুষ লাগবে। তাদের প্রশিক্ষণের বিষয়ও আছে।

 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts