• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত রমজান মাসে নিম্ন ও মাধ্যমিক বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, পতাকা ছাড়া ফিরবেন সংখ্যাগরিষ্ঠ জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে দেশের সব মানুষ রাজনীতি করে না কিন্তু দেশকে ভালোবাসে: আফজাল হোসেন পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা প্রান আরএফ এল এর ভাড়ায় চালিত কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক হেল্পার নিহত মাশরাফি-সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক শফিকুর রহমানের বাসায় তারেক রহমান ভালো কাজ করলে মানুষ পেছনে লাগবেই: দীপ্তি চৌধুরী

উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, পতাকা ছাড়া ফিরবেন

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথের দিন উপস্থিত থাকবেন, তারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শপথে অংশ নেবেন এবং সেদিন পতাকাবাহী গাড়িতে করে অনুষ্ঠানে যাবেন। শপথ অনুষ্ঠান শেষে একই গাড়িতে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে, তবে ফেরার সময় গাড়িতে পতাকা থাকবে না।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব উপদেষ্টাদের শপথ-সংক্রান্ত প্রটোকল ও দায়িত্ব নিয়ে এ বক্তব্য দেন।

প্রেস সচিব আরও উল্লেখ করেন, উপদেষ্টারা সবাই দেশেই অবস্থান করছেন এবং তারা দেশের গর্বিত সন্তান। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় তারা সর্বোচ্চ অবদান রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts