• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান ‘সম্ভব’: এরদোয়ান আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের যাত্রা শুরু হবে: নাহিদ ইসলাম মনোহরদীর দৌলতপুরে আইন-শৃঙ্খলা সভা, মাদক কারবারিদের হুঁশিয়ারি ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সুখী হতে চাইলে রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেপ্তারের আওতায় আনতে হবে ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অনেক বড় সাফল্য: প্রতিমন্ত্রী পুতুল

ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা অবসানে বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

Reporter Name / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন সরকারের কার্যক্রম পুনরায় চালু হতে আর কোনো বাঁধা থাকছে না। খবর বিবিসির।

এই বিলে স্বাক্ষর করার ঠিক আগ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এর চেয়ে ভালো অবস্থায় কখনো ছিল না।

তিনি বলেন, এটি একটি দুর্দান্ত দিন। এই বিল স্বাক্ষরের মাধ্যমে সরকারি কর্মীদের কাজে ফিরিয়ে আনা হবে, ফেডারেল সংস্থা, কর্মসূচি এবং বিভাগগুলোর জন্য তহবিল সরবরাহ করা হবে এবং গত ১ অক্টোবর শাটডাউন শুরু হওয়ার পর থেকে বেতন না পাওয়া লাখ লাখ কর্মীর বেতন পরিশোধ করা হবে।

৪৩ দিন ধরে চলা এই শাটডাউন ট্রাম্পের প্রথম মেয়াদে ঘটে যাওয়া ৩৫ দিনের পূর্ববর্তী শাটডাউনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের সমালোচনা করে মার্কিনিদের এই মুহূর্তটি মনে রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

তিনি বলেন, আমি আমেরিকান জনগণকে বলতে চাই, আমরা যখন মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে আসছি তখন আপনারা এটি ভুলে যাবেন না। তিনি বলেন, ডেমোক্র্যাটরা লাখ লাখ মার্কিনিকে কষ্ট দিতে পেরে খুশি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts