• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দিনাজপুরে তুলার বাম্পার ফলন তবে মজুরি নিয়ে হতাশ শ্রমিক – IPCSBDPress আল্লাহ যাকে পছন্দ করে, দুনিয়ার সব শক্তি মিলেও তাকে আটকাইতে পারবে না নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, নেটদুনিয়ায় প্রশংসিত অভিষেক বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান – IPCSBDPress দেশ অস্থিতিশীল করতে বিদেশে বসে কলকাঠি নাড়ছে ফ্যাসিস্ট হাসিনা রাজশাহীতে ডিবি পুলিশের মাদক-বিরোধী অভিযানে চার ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৬০০ পিস ট্যাপেন্টাডল – IPCSBDPress নারায়ণগঞ্জে পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার – IPCSBDPress এলাকার মানুষ গ্যাস না পেলে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেবো শাহবাগে ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

আল্লাহ যাকে পছন্দ করে, দুনিয়ার সব শক্তি মিলেও তাকে আটকাইতে পারবে না

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন


হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহ যাকে সিলেক্ট করে, আল্লাহ যাকে পছন্দ করে, জনগণ যাকে চায়, দুনিয়ার সব শক্তি মিলেও তাকে আটকাইতে পারবে না। ভোটের ঘরে জোয়ার উঠেছে, মানুষ কিভাবে আটকাবেন? আটকানোর কোনোই সুযোগ নাই।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুলতানপুর, মধ্যনগর, পদুয়া, ও সীমারগুড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সহিদ, জামায়েতের উপজেলা আমির অধ্যাপক মো. সহিদুল ইসলাম, এনসিপি উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাওলানা মুজিবুর রহমান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, কেউ কেউ আমার দোষ খুঁজে, কোনো না কোনো দোষ খুঁজে বের করতেই হবে। হাসনাত আব্দুল্লাহর কোনো দোষ খুঁজে পায় না। কারণ তার লগে চান্দাবাজ-ধান্দাবাজ নেই। সে চান্দাবাজদের ওপর নির্ভর করতেছে না। এখন একটা দোষ খুঁইজা বার করছে। দোষটা কি? দোষটা অইল—সে যদি একবার নির্বাচিত হয়, তাইলে ২০ বছরেও তারে লারান যাইত না। এইটা নাকি আমার দোষ। মানুষ যদি আমাকে রাখতে চায়, মানুষ যদি আমাদেরকে রাখতে চায়, তাইলে সে ক্ষেত্রে জোর করে লাড়তে অইবই কেন? মানে একটা অযোগ্য, অদক্ষ একটা মানুষকে আমরা সমর্থন দেব কিন্তু তারে সমর্থন দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, যেই লোকটা মাদকের সঙ্গে জড়িত উনিও চান উনার সন্তানটাকে ভালো সমাজে বেড়ে উঠুক, যে লোকটা নিজে চাঁদাবাজি করে সেই লোকটাও চায় তার সন্তানটা একটা চাঁদাবাজমুক্ত সমাজে গড়ে উঠুক। হয়তো শরমে কইতে পারে না।

 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts