• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন |
  • English Version

আলোকবালীতে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা

Reporter Name / ৭৮ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন


আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে দফায় দফায় দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষে তিনজন নিহতের পর আইনশৃঙ্খলার উন্নয়নে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আলোকবালী ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশ করা হয়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করা হয়।

এতে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সস্প্রতি তিনখুনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন চরাঞ্চলের আইনশৃঙ্খলার উন্নয়নে ইউনিয়নের প্রতি ওয়ার্ডে এক সপ্তাহের মধ্যে আইনশৃঙ্খলা কমিটি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান। সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও সেতুসহ যোগাযোগ সমস্যা সমাধানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।

সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেন, খুনসহ বিভিন্ন অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অপরাধীরা যে কেউ হউক তাদেরকে আইনের আওতায় আসতে হবে। অপরাধ দমনে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, অপরাধীরা যদি নিজ দলেরও হয়ে থাকে কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব অপরাধের বিরুদ্ধে দাড়ানোর আহবান করেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts