• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকে ​আমার বিরুদ্ধে বিএনপি সর্বশক্তি দিয়ে নেমেছিল: রুমিন ফারহানা বসন্ত মানে হলুদ রং কেন? বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে ‘অজেয়’ আনন্দী এখন বিএনপির দখলে। সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল  এবারের নির্বাচনটা একেবারেই পরিচ্ছন্ন হয়েছে: খন্দকার মোশাররফ সরকার গঠনে প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী তারেক রহমান বিচারের মুখোমুখি করতে হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত: মোদী

​আমার বিরুদ্ধে বিএনপি সর্বশক্তি দিয়ে নেমেছিল: রুমিন ফারহানা

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাকে শুধুমাত্র আমার আসনের প্রতিদ্বন্দ্বীর সঙ্গেই লড়তে হয়নি, বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল। তারা বিষয়টি এমনভাবে নিয়েছিল যে, দলের চেয়ে ব্যক্তির ইমেজ ভালো হতে পারে না। আমি রুমিন হয়েছি, শুধুমাত্র বিএনপি একসময় করতাম এজন্য; তারা বলেছিল যে, রুমিনকে হারাতেই হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সরাইলের শাহবাজপুরে নিজ বাড়িতে নির্বাচনে বিজয়ী হওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমার এই নির্বাচনের প্রস্তুতি ২২দিন বা ২৫ দিনের প্রস্তুতি না। ৫ আগস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত চার-পাঁচদিন এলাকায় থাকতাম। এই প্রস্তুতি অনেক আগের। এটা আমার নেতাকর্মীদের প্রস্তুতি। এই জয়টা আমার না, এই জয় আমার ভোটারের। যারা আমাকে ভোট দেয়নি, আমাকে নিয়ে অশালীন কুৎসিত মন্তব্য করেছে- বিএনপির পদধারী নেতারা, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত, তাহলে হয়তো আমি এতো ভোটের ব্যবধানে জিততাম না। মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার জবাব দিয়ে দিয়েছে।

বিএনপির কার্যক্রমে ক্ষোভ জানিয়ে রুমিন ফারহানা বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য; সেই আন্দোলনের আমিও শরিক ছিলাম। কিন্তু দলের ১৮ মাসের কার্যক্রমে আমরা দেখেছি কী করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায়, কী করে জুলুম করা যায়, কী করে জমি-ব্যবসা দখল করা যায়, কী করে চাঁদাবাজি করা যায়; আমি কি সেগুলোরও সঙ্গী হব? তাতো নয় নিশ্চই। আমার রাজনীতি আমার, দলের রাজনীতি দলের। আমি আশা করব, তারা ২০০১ থেকে ২০২৬ এ যে ভুলগুলো করেছে, তার পুনরাবৃত্তি তাদের হবে না। গত দেড় বছর তারা মানুষকে নানারকমভাবে বিরক্ত করেছে, সেটার পুনরাবৃত্তি হবে না। এটুকুই আমার আশা থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts