• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ – IPCSBDPress

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন


আপডেটঃ ২:৫৫ অপরাহ্ণ | ডিসেম্বর ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকাল ১১টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে কারিতাস ও নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নেত্রকোনা এইসব অনুষ্ঠানের আয়োজন করে।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা,  জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।স্বাগত বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রুহুল আমিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজুর বাজার কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, অটিজম বিষয়ক সহকারী পরিচালক মোঃ জাকারিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী।জাগরণ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক কে এম জামী, সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৫টি হুইল চেয়ার, ২টি ট্রাই সাইকেল, ২ টি স্মার্ট সাদাছড়ি, ১টি কর্ণার চেয়ার বিতরণ ও সফল প্রতিবন্ধী ব্যাক্তি পাইয়িম মিয়া, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করা লেখক গবেষক মোঃ গোলাম মোস্তফাকে ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী শিশুদেরকে পরিবারের বোঝা মনে না করে অধিক মায়া মমতায় যত্ন নিয়ে শিক্ষিত ও কর্মক্রম ব্যাক্তি হিসাবে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।এর আগে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts