
আড়াইহাজারে ২২ কেজি গাজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাতে
উপজেলার বিশনন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাএর গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ কালু হোসেন (৪৫) ও জহিরুল ইসলাম (৪০)। তাদের বাড়ি আড়াইহাজারের বিশনন্দী এলাকায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ল আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।