• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬ জানুয়ারি থেকে শুরু রাবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, ৪০১৭ আসনের বিপরীতে লড়ছেন ২ লাখ ৭২ হাজার ৬২৬ শিক্ষার্থী – IPCSBDPress

Reporter Name / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ১:৫৯ অপরাহ্ণ | জানুয়ারি ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১৬, ১৭ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।তিনটি ইউনিট পর্যায়ক্রমে C, A ও B এর মাধ্যমে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, C ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, A ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি এবং B ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জানুয়ারি।C ও A ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে।B ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত।এবার মোট আসন সংখ্যা ৪ হাজার ১৭টি।ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২ লাখ ৭২ হাজার ৬২৬ শিক্ষার্থী।

এর মধ্যে A ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, B ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং C ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার রাজশাহী কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সন্নিহিত দুই ভেন্যুতে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

ভর্তি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ কক্ষে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষের বাইরে যেতে পারবে না।সংবাদ সম্মেলনে জানানো হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

ভর্তি পরীক্ষা কমিটি, প্রক্টর দপ্তর, আইসিটি সেন্টার, ছাত্র-উপদেষ্টা দপ্তর, পরিবহন ও হল প্রশাসনসহ স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category