• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
তিন সরকারের শপথ পড়িয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইউনূসের আমন্ত্রণে তিন দিনের সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট – IPCSBDPress ইমরান খানের সমর্থনে পাকিস্তান সরকারকে স্টিভ ওয়াহ-গাভাস্কার-চ্যাপেলদের চিঠি রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯ জন – IPCSBDPress আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ ভোটের কালির কারণে অজু নিয়ে দুশ্চিন্তায় বর্ষা দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন – IPCSBDPress নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ১৮ মাস পর আ.লীগের ঝটিকা মিছিল পাল্টা প্রতিক্রিয়ায় কার্যালয়ে আগুন – IPCSBDPress স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল

‘১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ কোন দল কত আসন পেলো

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন


ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭ টি আসন ফাঁকা রেখে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ভাগাভাগি হয়েছে। এতে জামায়াত ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০ আসন এলডিপি ৭, এবি পার্টি ৩, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টি ২ আসন পেয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যতীত জোটের বাকি ১০ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এরপর বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আসন বণ্টনের ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘আমরা আপাতত ২৫০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি। এর মধ্যে জামায়াতে ইসলামী ১৭৯, এনসিপি ৩০, খেলাফত মজলিস ২০, খেলাফতে মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ২ এবং নেজামে ইসলাম ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি শরিকদের সঙ্গেও ঐকমত্যের ভিত্তিতে আসন বণ্টন সম্পন্ন হবে বলে আমরা আশা করি।’

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বোঝাপড়া করছে। জোটে ভাঙনের কোনো অবকাশ নেই। আশা করি দ্রুতই তারা আমাদের সঙ্গে যুক্ত হবে।’

May be an image of ‎text that says '‎১১ দলীয় নির্বাচনী ঐক্য -এর প্রার্থী ঘোষণা দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন জাতীয় নাগরিক পার্টি- পার্টি-এনসি এনসিপি ১৭৯ oo বাংলাদেশ খেলাফত মজলিস ০২০ খেলাফত মজলিস סכס লিবারেল ডেমোক্রেটিক পার্টি- পার্টি-এলডিপি আমার বাংলাদেশ পার্টি- পার্টি-এবি এবি পার্টি 009 ጥ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ০০২ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি global a HD f /Globaltvbd ০০২ /@GBLTVNews24 W www.globaltvbd.com‎'‎




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts