
বর্তমান ডিজিটাল যুগে ভিডিও কন্টেন্টের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। আর এই কারণেই ভিডিও এডিটিং এর চাহিদা বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে অনেক পেইড ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে, এর পাশাপাশি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার পেয়ে যাবেন।
যেগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করে ভিডিও এডিটিং করা যায়। যারা ভিডিও কনটেন্ট তৈরি করেন, তাদের ক্ষেত্রে প্রথম দিকে ফ্রি ভিডিও এডিট করার সফটওয়্যার ব্যবহার করতে হয়।
কারণ পেইড ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো সাবস্ক্রিপশন অনেক হয়ে থাকে। এই কারণে ফ্রি ভিডিও এডিটিং অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করতে হয়।
আজ আমরা আর্টিকেলটিতে সেরা পাঁচটি ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে জানাবো। যারা ফ্রিতে ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে চান, তারাই মনোযোগ দিয়ে আর্টিকেলটি পড়ুন।
বর্তমানে ভিডিও এডিট করার সফটওয়্যার এর চাহিদা বেড়ে চলেছে। কারণ যতদিন যাচ্ছে মানুষজন অনলাইনে দিকে ঝুকে পড়ছে অর্থাৎ অনলাইন ইনকাম করার চাহিদা বেড়ে চলছে।
আর এই অনলাইন ইনকাম বিভিন্নভাবে করা যায়। তার মধ্যে অন্যতম হলো ভিডিও কনটেন্ট তৈরি করা। আর এই ভিডিও কনটেন্টকে আকর্ষণীয় এবং সুন্দরভাবে অনলাইন প্লাটফর্মে উপস্থাপন করার জন্য প্রয়োজন হয় ভিডিও এডিট করার সফটওয়্যার।
ভিডিও এডিট করার সফটওয়্যার গুলো ব্যবহার করে আপনারা ভিডিওগুলো আকর্ষণীয় ভাবে তৈরি করতে পারবেন এবং অনলাইনে আপলোড করে ইনকাম করতে পারবেন সাথে সাথে দর্শকদের অ্যাটাকশন করতে পারবেন।
বর্তমানে ইউটিউবার, ফিল্মমেকার, যেকোন ব্যবসায় ভিডিও তৈরি করে প্রচার করা যায় আর এই প্রচারকে আকর্ষণীয় করার জন্য দরকার হয় ভিডিও এডিট করা। চলুন নিম্নে প্রফেশনাল ভিডিও এডিট করার সফটওয়্যার এর তালিকা দেখে আসি।
উপরোক্ত ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো বর্তমানে খুব ব্যবহার হয়ে আসছে। এগুলো আপনি প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করার জন্য ব্যবহার করতে পারেন।
এই আধুনিক যুগে ভিডিও এডিট করার প্রয়োজনীয়তা অপরিসীম। তবে তার জন্য প্রয়োজন হবে সেরা ভিডিও এডিট করার সফটওয়্যার।
আমরা আপনাদের জন্য কিছু সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার খুঁজে বের করেছি যা ব্যবহার করে আপনারা অনায়াসে আপনার ভিডিওকে সুন্দরভাবে আকর্ষণীয় করে গড়ে তুলতে পারবেন।
অবশ্যই পড়ুনঃ
এই সফটওয়্যার গুলো অনেক কয়টা ফ্রী আবার পেইড ভার্সনে রয়েছে। নিম্নে সফটওয়্যার গুলোর তালিকা দেওয়া হলঃ
ভিডিও এডিট করার সফটওয়্যার গুলোর মধ্যে Adobe Premiere Pro একটি অন্যতম সফটওয়্যার যা ব্যবহার করে অনায়াসে ভিডিও সুন্দরভাবে এডিট করা যায়।
এটি একটি প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার যা চলচ্চিত্র নির্মাতা, প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ফিল্মমেকার ইত্যাদি পেশাদার ব্যবসায়ীরা ব্যবহার করে থাকে।
কারণ এর সফটওয়্যার এক্সপেরিয়েন্স খুবই ভালো সাথে সাথে এটিতে রয়েছে সুন্দর ইন্টারফেস এবং অনেক ধরনের কাস্টমাইজেশন টুলস রয়েছে। এই সফটওয়্যারটি আপনারা গুগলে নাম লিখে সার্চ করলে ডাউনলোড করার ওয়েবসাইট পেয়ে যাবেন।
DaVinci Resolve সফটওয়্যারটি Blackmagic Design কোম্পানিটি তৈরি করেছেন। এই ভিডিও এডিট সফটওয়্যারটি বিশেষ গুন হল এটি ব্যবহার করে ভিডিওর হাই কালার কারেকশন করা যায়। এছাড়াও অডিও কোয়ালিটি চেঞ্জ করা সহ হাই কোয়ালিটির অডিও যুক্ত করা যায়।
ভিডিওর কালার কারেকশনের দিক দিয়ে এটি অনেক জনপ্রিয় পেশাদার সফটওয়্যার হয়ে দাঁড়িয়েছে। এটি ভিডিও এডিট করার অন্যতম একটি সফটওয়্যার।DaVinci Resolve এই নামটি লিখে গুগলে সার্চ করলে আপনারা এই সফটওয়্যারটি ওয়েবসাইট পেয়ে যাবেন।
মূল ফিচারসমূহঃ
বিনামূল্যের ভিডিও এডিট করার সফটওয়্যার গুলোর মধ্যে এটি অন্যতম। এই সফটওয়্যারটি বিনামূল্যে আপনি ব্যবহার করতে পারবেন। এটি একটি কম্পোজিটিং ইন্টারফেস দিয়ে থাকে।
বর্তমানে এই সফটওয়্যারটি চলচ্চিত্র নির্মাতাদের কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ কম বাজেট অর্থাৎ বিনামূল্য এই সফটওয়্যারটি ব্যবহার করা যায়। যাদের সফটওয়্যার কেনার বাজেট নেই তারা এই সফটওয়্যারটি অনায়াসে ব্যবহার করতে পারবেন।
ফিচারঃ
Final Cut Pro X এটিও একটি জনপ্রিয় ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার।MacOS ব্যবহারকারীদের জন্য এটি একটি বহুল ব্যবহৃত জনপ্রিয় সফটওয়্যার। এটি সর্বাধিক MacOS এ ব্যবহার হয়ে আসছে।
এই সফটওয়্যারটি customization সিস্টেম রয়েছে যা ব্যবহার করে আপনারা ভিডিও সুন্দরভাবে কাস্টমাইজ বা এডিট করতে পারবেন।
তবে এই সফটওয়্যারটি MacOS ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। তবে বর্তমানে উইন্ডোজ ভার্সনটিও রয়েছে। এটিও আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।
বর্তমানে Adobe Premiere Elements নতুন ভিডিও এডিট করার ব্যবহারকারীদের জন্য অন্যতম। এটি ব্যবহার করে নতুনরা অতি সহজে ভিডিও এডিট করতে পারবেন।
নতুনদের কথা বিবেচনা করে এই সফটওয়্যারটি ইন্টারফেস তৈরি করা হয়েছে। ইন্টারফেসটি অনেক সুন্দর ভাবে সাজানো গোছানো রয়েছে, যারা নতুনরা অনায়াসের ব্যবহার করতে পারে।
Adobe Premiere Elements আপনাকে সহজেই বিভিন্ন উৎস থেকে ভিডিও, ফটো এবং অডিও এডিট করতে দেই। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ভিডিও ক্লিপ ছাঁটা, কালার চেঞ্জ, কালার কারেকশন ইত্যাদি সহ অনেক অপশন রয়েছে এডিট করার।
ফিলমোরা একটি জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার যা এর ইন্টারফেস এবং সহজলভ্যতা কারণে অধিক জনপ্রিয়। এই সফটওয়্যারটি Wondershare প্রতিষ্ঠানটি তৈরি করেছে।
এটি নতুনদের জন্য একটি ফ্রি সফটওয়্যার যা ব্যবহার করে নতুনরা অনায়াসে ভিডিও এডিট করতে পারে। ফিলমোরার ইন্টারফেসটি ব্যবহারকারীর সহজভাবে ব্যবহার করার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
এটিতে রয়েছে সহজ নেভিগেট মেনু।কাটিং এবং ট্রিমিং এর মত অপশন থেকে শুরু করে উন্নত ফিচার।যেমন কালার কারেকশন এবং অডিও এনহান্সমেন্ট, ফিলমোরা পেশাদার চেহারার ভিডিও তৈরি করার জন্য অধিক জনপ্রিয় হয়ে উঠেছে।
এছাড়া এই সফটওয়্যারটি ব্যবহার করে সফ্টওয়্যারটি বিভিন্ন ধরণের ফন্ট, অ্যানিমেশন এবং কাস্টমাইজেশন করা যায়।
তাছাড়াও এই সফটওয়্যারটি বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এর সাইজ অনেকটা কম অর্থাৎ লো বাজেটের কম্পিউটারেও এটি ব্যবহার করা যাবে।
আপনি উক্ত নামটি দিয়ে গুগলে সার্চ করলে তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
ফিচারঃ
ফ্রি সফটওয়্যার দিয়েও চমৎকার ভিডিও তৈরি করা যায়। শুধু দরকার সঠিক সফটওয়্যার নির্বাচন ও নিয়মিত অনুশীলন। উপরের তালিকাগুলো থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার বেছে নিন এবং ভিডিও এডিটিং যাত্রা শুরু করুন।
যদি আরো ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে জানতে ইচ্ছা করে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সেখানে আমরা আরো ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো সম্পর্কে জানিয়ে দেব।
বিনামূল্যের ভিডিও এডিট সফ্টওয়্যার কি পেইড সফটওয়্যার গুলোর মতো কার্যকর?
যদিও পেইড সফ্টওয়্যারগুলি প্রায়শই আরও উন্নত বৈশিষ্ট্যগুলি অফার করে থাকে, সেখানে দুর্দান্ত বিনামূল্যের সফটওয়্যার গুলি কম ফাংশন দিয়ে থাকে। 3D অ্যানিমেশন এবং মডেলিংয়ের জন্য কোন সফ্টওয়্যার সেরা?
3D অ্যানিমেশন, মডেলিং এবং আরও অনেক কিছুর জন্য ব্লেন্ডার একটি জনপ্রিয় সফটওয়্যার এবং এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। আমি কি উইন্ডোজ এবং ম্যাক উভয় ডিভাইসে ভিডিও এডিট সফ্টওয়্যার ব্যবহার করতে পারি?
হ্যাঁ আপনি উইন্ডোজ এবং ম্যাক উভয় ডিভাইসে ভিডিও এডিট সফটওয়্যার অনায়াসে ব্যবহার করতে পারবেন। ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভাল সফটওয়্যার কোনটি?
ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে ভাল সফটওয়্যার হল adobe premier pro,Adobe Premiere Elements সবচেয়ে ভালো ভিডিও এডিটর এর নাম কি?
সবচেয়ে ভালো ভিডিও এডিটর এর নাম Adobe Premiere Rush

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই—পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।