• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

সুরের জাদুতে মুগ্ধতা ছড়াচ্ছে নরসিংদীর মেয়ে শিমলা

Reporter Name / ৭২ Time View
Update : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

[ad_1]

সাম্প্রতিক সময়ে যে কয়জন নতুন প্রজন্মের শিল্পী মৌলিকগান, মঞ্চে ও স্টুডিও লাইভে দ্যুতি ছড়িয়ে দর্শক শ্রোতার হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছেন তাদের মধ্যে শীর্ষে রয়েছেন নরসিংদীর মেয়ে কণ্ঠশিল্পী শিমলা।

বর্তমান প্রজন্মের সুমধুর কন্ঠের অধিকারিণী এবং জনপ্রিয় সংগীতশিল্পী শিমলা তার একের পর এক মৌলিক গানের মাধ্যমে দর্শকদের হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তার গাওয়া বেশ কিছু গান সংগীতপ্রেমীদের মুখে মুখে ফিরছে, যা তাকে সমসাময়িক বাংলা গানের বাজারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

শিমলার জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোড় ‘তুমি গোপনে গোপনে’, ‘তুন সুপারি’ এবং ‘দুষ্ট লোকের দল’। প্রতিটি গানেই শিমলার কন্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন শ্রোতারা। তবে তার ক্যারিয়ারে বিশেষ মাত্রা যোগ করেছে ‘মায়াবতী কন্যা’ গানটি। ক্লোজআপ ওয়ান তারকা গামছা পলাশ-এর সাথে দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরল হয়েছে।

নিজের সংগীত সফর নিয়ে শিমলা জানান, “আমি সবসময় শুদ্ধ সংগীত এবং মৌলিক গানের প্রতি যত্নশীল থাকার চেষ্টা করি। দর্শকদের ভালোবাসা আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আমি চাই আমার গানের মাধ্যমে আমাদের সংস্কৃতি ও আবেগ মানুষের কাছে পৌছে দিতে।”

মৌলিক গানের পাশাপাশি শিমলা বর্তমানে পেশাদারিত্বের সাথে সরব রয়েছেন দেশের বড় বড় কর্পোরেট অনুষ্ঠানে। বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান, গালা নাইট এবং ইনডোর ইভেন্টগুলোতে শিমলার উপস্থিতি এখন অনিবার্য হয়ে উঠেছে। লাইভ পারফরম্যান্সে তার চমৎকার স্টেজ প্রেজেন্স এবং দর্শকদের মাতিয়ে রাখার ক্ষমতা তাকে আয়োজকদের পছন্দের তালিকায় শীর্ষে রেখেছে।

সংগীত সংশ্লিষ্টদের মতে, কন্ঠের মিষ্টতা আর আধুনিক গায়কী দিয়ে শিমলা খুব অল্প সময়েই নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। নিয়মিত নতুন গান প্রকাশের পাশাপাশি বড় সব স্টেজে তার এই ব্যস্ততা বাংলা সংগীতের জন্য অতন্ত ইতিবাচক।

সংগীত সমালোচকদের মতে, শিমলার কণ্ঠের বহুমুখিতা তাকে অন্যদের চেয়ে

আলাদা করে। তিনি যেমন ফোক ধারার গানে পারদর্শী, তেমনি আধুনিক ও পপ ঘরানার গানেও সমান সাবলীল। তার এই ভার্সেটাইল গায়কীই তাকে ছোট-বড় সব ধরনের মঞ্চে সমানভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।

খুব শীঘ্রই শিমলার আরও কিছু বিগ-বাজেট মিউজিক ভিডিও এবং নতুন মৌলিক গান মুক্তি পেতে যাচ্ছে। গানের ভুবনে শিমলার এই জয়যাত্রা দীর্ঘস্থায়ী হবে এমনটাই প্রত্যাশা করছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts