• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

সিলেট-৩ আসনে মাওলানা রাজুর মনোনয়নপত্র বৈধ, স্থগিত বিএনপি প্রার্থীর

Reporter Name / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

[ad_1]

বাতিল ২ স্বতন্ত্র প্রার্থীর

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজুসহ ৬ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকেরের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, বিএনপি প্রার্থীর দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত কাগজপত্র অধিকতর যাচাই-বাছাই শেষে আগামীকাল রোববার (৪ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অন্যান্য যাদের বৈধ ঘোষণা করা হয়েছে- ১. জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী নুরুল হুদা জুনেদ, খেলাফত মজলিসের প্রার্থী দিলওয়ার হোসাইন,জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেদওয়ানুল হক চৌধুরী ও জামায়াতের প্রার্থী লোকমান আহমদ। 

মাওলানা রাজু বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর একমাত্র ছেলে। জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম,  কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি এবং কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ ও সমন্বিত অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী সদস্য। তাকে গত ৬ ডিসেম্বর প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক। জামায়াতে ইসলামীসহ ১১টি দল নিয়ে নির্বাচনি যে সমঝোতা হচ্ছে, সেখানে সিলেট-৩ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিস পাবে বলে প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু এই আসনে জোটের একক প্রার্থী হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts