• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন সাকলাইন-রিপন ভোগ্যপণ্যের আমদানি-মজুত স্থিতিশীল, উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী বন্দরে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান, সংযোগ বিচ্ছিন্ন বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার তারকাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির সাংবাদিক রহিমের জন্মদিন পালন সোনারগাঁয়ে ২০২৫ সালের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা পরীক্ষা দিলো শিক্ষার্থীরা! টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম করার ৬টি সেরা উপায় শুল্ক সুবিধার অপব্যবহার রোধে সতর্কবার্তা এনবিআর চেয়ারম্যানের

সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট ২ মার্চের আগে দাখিলের দাবি

Reporter Name / ১৭১ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন


আগামী ২ মার্চের আগে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে প্রকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের দাবি জানিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক মো. মাহফুজুর রহমান ও সদস্যসচিব মো. মিয়া হোসেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে স্মরণ করছি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড, যা আজও বিচারহীন রয়ে গেছে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার রাজাবাজারে নিজ বাসায় নৃশংসভাবে খুন হন তারা।

কিন্তু দীর্ঘ ১৩ বছরেও এ হত্যার বিচার হয়নি, যা আমাদের বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ করছে। দীর্ঘ ১৩ বছরে ১১৬ বার সময় নেওয়া হয়েছে, আর সময় নয়। ৫ আগস্টে পটপরিবর্তনের পর আমরা আশা করছি, দ্রুত এ মামলার তদন্ত শেষ হয়ে প্রকৃত হত্যাকারীদের বিচার সম্পন্ন হবে।

আদালত আগামী ২ মার্চ পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় দিয়েছেন। আর সময়ক্ষেপণ না করে ২ মার্চের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের শনাক্ত করে চার্জশিট দাখিলের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই— অবিলম্বে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করে ২ মার্চের আগে দোষীদের শনাক্ত ও গ্রেফতার করতে হবে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও এর সঙ্গে জড়িত সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং অন্যান্য সব সাংবাদিক হত্যার বিচার করতে হবে।

সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন ও জনগণ একসঙ্গে এ ন্যায়বিচারের দাবিতে সোচ্চার। আমরা আর কালক্ষেপণ চাই না—ন্যায়বিচার চাই, এখনই চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts