• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

সহিংসতায় উত্তপ্ত ভারতের ওড়িশার কটক, ইন্টারনেট বন্ধ – IPCSBDPress

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:০৯ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

ভারতের ওড়িশার কটক শহর আবারও সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে।দুর্গাপূজার বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় প্রশাসন ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে এবং পুরো এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে।শুক্রবার রাতে কটকের দরগা বাজার এলাকায় প্রতিমা বিসর্জনের সময় উচ্চ শব্দে সংগীত বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিবাদ বাধে। পরিস্থিতি দ্রুত হাতাহাতি ও পাথর নিক্ষেপে রূপ নেয়।

এতে কটকের ডেপুটি কমিশনার অব পুলিশ খিলাড়ি ঋষিকেশ দন্যাদোসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। এ ঘটনায় অন্তত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ও ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে আরও অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।পরিস্থিতি আরও জটিল হয় রবিবার, যখন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল র‌্যালি বের করে। র‌্যালির সময় একাধিক দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে।সহিংসতা ঠেকাতে প্রশাসন রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত কটক পৌরসভা, সিডিএ এলাকা ও আশপাশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখার নির্দেশ দেয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি এক বিবৃতিতে কটকের শতবর্ষের ভ্রাতৃত্বের ঐতিহ্য বিনষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। আহতদের চিকিৎসা বিনামূল্যে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।অন্যদিকে, বিজেডি নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে বলেন, ভ্রাতৃত্বের শহরে এ ধরনের সহিংসতা অত্যন্ত দুঃখজনক, পুলিশ সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। ভিএইচপি এ ঘটনায় প্রশাসনের অদক্ষতার অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টার বন্‌ধ ডাক দিয়েছে।

শহরে ইতোমধ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে। স্থগিত থাকা বিসর্জন কার্যক্রমও কড়া নিরাপত্তার মধ্যে রবিবার সকালে সম্পন্ন হয়। পুলিশ জানিয়েছে, মোট ১২০টি প্রতিমা শান্তিপূর্ণভাবে বিসর্জন দেওয়া হয়েছে।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts