• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

সকলের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণ জেলা গড়তে চাই :পুলিশ সুপার

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম বলেছেন, সকলের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণ জেলা গড়তে চাই। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিক একযোগে কাজ করবে এবং উভয়ের কাজ প্রায় একইরকম। পুলিশ ও সাংবাদিক একই গাছের দুটি পাতা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার (এসপি)।

এসময় এসপি বলেন, ‘যেখানে যা ঘটছে, আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি। গেলো কয়েকদিনে জেলায় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এ সংক্রান্তে ৬টি মামলা হয়েছে, প্রায় সবগুলো মামলার আসামি আমরা ধরেছি। শিবপুরে চাচাতো ভাই কর্তৃক  জোড়া খুনের ঘটনায় ২৪ ঘন্টার ভেতরে আসামি ধরা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায়ও ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলায় পুলিশের টহল নজরদারি বাড়ানো হয়েছে। চুরি, ছিনতাই, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে’ ।

এসপি আরও বলেন, ‘আমরা কাজ করছি, জনগণের সাথে কথা বলছি, কোথায় কী সমস্যা, কী কারণে ঘটছে, সমস্যা এড্রেস (চিহ্নিত) করে, সমাধান করার চেষ্টা করছি। জেলার কোথায় কী ধরনের অপরাধ সংঘটিত হয়, আমরা সেসব সমস্যা রোধেও কাজ করছি। সম্প্রতি সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই- আমরা এমনটা চাই না। এ বিষয় আমাদের জেলা প্রশাসন, সেনাবাহিনী  ও অন্যান্য সংস্থা সহযোগিতা করছে, আমরা সাংবাদিকদেরও সহযোগিতা চাই’।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায়সহ জেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts