• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

শিবপুরে র‌্যাবের অভিযানে হত্যাসহ ১০ মামলার আসামি বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিবপুরে র‌্যাবের অভিযানে হত্যাসহ ১০ মামলার আসামি বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার।

মো হিমেল মিয়া।

নরসিংদী।

নরসিংদীর শিবপুর উপজেলায় হত্যা, ডাকাতি ও মাদকসহ অন্তত ১০ মামলার পলাতক আসামি মনির হোসেন ও তার এক সহযোগীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর কারার চর এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, গ্রেপ্তারকৃত মনির হোসেন (৩৩) উত্তর কারার চর এলাকার মো. ফজর আলীর ছেলে এবং তার সহযোগী বরকত উল্লাহ (২০) একই এলাকার শেখ ফরিদের ছেলে।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৩৬ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, মনির হোসেনের বিরুদ্ধে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়াও ডাকাতি ও মাদক সংশ্লিষ্টসহ অন্তত ১০টি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শিবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts