• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান ‘সম্ভব’: এরদোয়ান আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের যাত্রা শুরু হবে: নাহিদ ইসলাম মনোহরদীর দৌলতপুরে আইন-শৃঙ্খলা সভা, মাদক কারবারিদের হুঁশিয়ারি ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সুখী হতে চাইলে রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেপ্তারের আওতায় আনতে হবে

শিবপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন


নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফেরচর এলাকায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহত মো. হাসান মোল্লা (২৮)  শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর পশ্চিম পাড়ার শফিজ উদ্দিন মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন।

জানা যায়, মো. হাসান মোল্লা ট্রাক ড্রাইভার হিসেবে গাড়ির ডিউটি শেষে মঙ্গলবার এগারোটায় বাড়িতে এসে ঘুমিয়ে থাকাবস্থায় তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে পুরুষাঙ্গ কেটে ফেলেন।

এ সময় হাসান মোল্লার ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং মুমূর্ষ অবস্থায় তার আত্মীয়-স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসী ঘাতক স্ত্রীকে আটক করে থানায় সোপর্দ করেছে। ওসি আফজাল হোসাইন বলেন, হাসান মোল্লা দ্বিতীয় বিয়ে করা, প্রথম স্ত্রীর ভরণপোষণ এবং তার সাথে ঘর সংসার না করার কারণে ক্ষুব্ধ হয়ে স্ত্রী এই কাজ করেছেন বলে জানান। ঘাতক স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts