• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

শাকসুতে সুষ্ঠু নির্বাচনের আশা প্রধান নির্বাচন কমিশনারের

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

[ad_1]

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।

রোববার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে তফসিল ঘোষণাকালে তিনি এই মন্তব্য করেন।

ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, নির্বাচন কমিশনের কাছে সবাই ভোটার কে, কোন পক্ষ সেটি বিবেচ্য বিষয় নয়। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা দেন শাকসুর সভাপতি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা তার ঘোষিত তারিখ সামনে রেখে তফসিল ঘোষণা করছি। আমরা চাই একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন।

তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে ভোটারদের কাছে আবেদন থাকবে তারা যেন উৎসবমুখর পরিবেশে শাকসুতে অংশগ্রহণ করেন।

শাকসুতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আশা করছি না। আজকের মধ্যেই আচরণবিধিমালা ঘোষণা করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারব বলে আশা করছি ।

প্রসঙ্গত, রোববার দুপুর আড়াইটায় দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন শাখা ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র মজলিস, আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের দুইদফা দাবি হলো ১০ তারিখের মধ্যে শাকসু নির্বাচন ও শীতকালীন ছুটি আগেই অবস্থায় ফিরিয়ে আনা।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category