• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

লোডশেডিং কমাতে বিদ্যুৎ অফিসে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রতিনিধি দল

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

[ad_1]

শিল্পশহর শহর মাধবদী এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে লোডশেডিং। এ মারাত্মক  লোডশেডিং এর কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে অত্র এলাকার শিল্প মালিকসহ বিপুল সংখ্যক শ্রমিক ও তাদের পরিবার। শিল্প মালিকদের লোকসানের কারণে বন্ধ হচ্ছে শিল্প কারখানা। এতে করে শিল্প কারখানায় নিয়োজিত শ্রমিকরা হচ্ছে বেকার। এ বেকারত্বের কারণে প্রতিনিয়ত বাড়ছে চুরি,  ডাকাতি ও ছিনতাইর মতো ঘটনা।

মাধবদী এলাকায় কেন এতো লোডশেডিং হচ্ছে তার কারণ ও সমাধান জানতে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম মোল্লার  নেতৃত্বে একটি টিম নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবু বকর শিবলী এর সাথে মতবিনিময় করেন ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর কার্যালয়ে।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ভাইস প্রেসিডেন্ট হাসিব  আহম্মেদ মোল্লা, পরিচালক মোশারফ হোসেন, পরিচালক সানাউল্লাহ মিয়া মিলন, পরিচালক দেলোয়ার হোসেন, পরিচালক রাজিবুল আলম, পরিচালক আসাদুজ্জামান, পরিচালক সোহেল সরকার, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি -১ সমিতি বোর্ডের সভাপতি শোয়াইব আহমেদ, ডিজিএম কারিগরি মোহাম্মদ আলী জিন্নাহ।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নেতৃবৃন্দ মাধবদী এলাকার ব্যবসায়ীদের পক্ষ থেকে কিভাবে লোডশেডিং থেকে মুক্তি পাওয়া যাবে বা নিয়ন্ত্রণ করা যাবে সে বিষয়ে নানামুখী আলোচনা করেন। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবু বকর শিবলী বলেন, গাউছিয়া থেকে আমরা যে বিদ্যুৎ পাই সমস্যার কারণে সেখান থেকে বিদ্যুৎ পাচ্ছি না, অতিদ্রুত সময়ের মধ্যে লোডশেডিং কমিয়ে আনার চেষ্টা চলছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts