• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল দেশ ও জনগণের স্বার্থই আমাদের কাছে প্রথম: তারেক রহমান কী, কেন এবং কীভাবে? ব্যাখ্যা দিলেন ডা. তাসনিম জারা – IPCSBDPress জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জুলাই সনদের নির্দেশনামতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত রমজান মাসে নিম্ন ও মাধ্যমিক বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, পতাকা ছাড়া ফিরবেন সংখ্যাগরিষ্ঠ জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে

রাজশাহীতে ভরদুপুরে গলাথেকে স্বর্নের চেইন ছিনাই – IPCSBDPress

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন


আপডেটঃ ১:৫৪ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী মহানগরীর জনবহুল এলাকায় এক নারী শিক্ষার্থীর গলা থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।নগরীর ব্যাস্ততম এলাকা রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে।ঐ শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি। তার বাসা শিরোইল কলোনিতে।সে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির মেয়ে।জানা গেছে,২৬ অক্টোবর( রবিবার) বেলা সাড়ে ১১টায় বাড়ি থেকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।তাকে বহনকারী রিক্সাটি রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে লুঙ্গি পরা এক ব্যক্তি ওই শিক্ষার্থীর গলায় পরিধান করা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।রেলগেটের মতো ব্যস্ততম এলাকায় দিনে দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় স্থানীয় ও পথচারীরা ক্ষোভে ফেটে পড়েন।ব্যস্ততম মোড়টিতে কোন সিসি ক্যামেরা না থাকায় এলাকাটিতে ছিনতাই কারিরা নিবিঘ্নে ছিনতাই করে পার পেয়ে যায়।

ছিনতাই ঘটনা শিকার ওই শিক্ষার্থীর বাবা বিএনপি নেতা মনিরুল ইসলাম জনি জানান, দিনে দুপুরের ছিনতাই এভাবে মেনে নেওয়া যায় না।আজকে আমার সন্তান ক্ষতিগ্রস্ত হলো।যেকোনো সময় যেকোনো কারো সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থেকে যাচ্ছে।তিনি ছিনতাই রোধে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য পুলিশ প্রশাষনের দৃস্টি আকর্ষন করেন।

যাতে করি নগরবাসী ও শহরে আগতরা নিবিঘ্নে চলাচল করতে পারেন।ছিনতাইয়ের ঘটনায় তিনি সংশ্লিষ্ঠ  থানায় ডায়েরি করবেন বলে জানিয়েছেন।এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানার পর পরই তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়।আমরা আশা করছি খুব দ্রুতই অপরাধীকে ধরতে পারবো।

সেখানে সিসিটিভির ক্যামেরাগুলো অকার্যকর থাকায় অপরাধীকে শনাক্ত করতে বিলম্ব হতে পারে।তবে অপরাধীকে ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts