• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

রাজশাহীতে বিভিন্ন অভিযোগে ৩৪ জন গ্রেপ্তার – IPCSBDPress

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:৪৭ অপরাহ্ণ | জানুয়ারি ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি জানায়, বিশেষ অভিযানের আওতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ গুরুতর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জনকে আটক করা হয়।এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৯ জন রয়েছেন।

অভিযানের অংশ হিসেবে মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকা থেকে একজন গুরুত্বপূর্ণ সন্দিগ্ধকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি হানিফ মোহাম্মদ পলাশ (৪২), যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা একেএম ফজলুল হক হলের সেকশন অফিসার হিসেবে কর্মরত এবং পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আরএমপি সূত্রে জানানো হয়, হানিফ রাজশাহী মহানগরীর পবা থানার কিসমতকুখন্ডী বুধপাড়া এলাকার বাসিন্দা।গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts