• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
স্ক্রিনশট ফাঁস করে একঝাঁক নায়িকার নাম কেন প্রকাশ্যে আনলেন জয় যারা জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিণতি ভালো হয়নি সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা তিন কারণে ‘অপরাধী’ বর্তমান রাষ্ট্রপতি: জামায়াত আমির নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার কার্য উপদেষ্টাসহ পাঁচ সংসদীয় কমিটি গঠন নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – IPCSBDPress

Reporter Name / ৭৩ Time View
Update : শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন


আপডেটঃ ৩:১৩ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীর উপকণ্ঠ কাটাখালী থেকে  নারী  মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজানের সহযোগীদের গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।অভিযানে উদ্ধার হয়েছে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা।র‌্যাব-৫ জানায়, ৪ অক্টোবর রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নলখোলা ও মীরকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,শিরোইল এলাকার মোঃ আশাদ খাঁ (২১), মিরকামারী এলাকার মেহেদী হাসান (২৪), একই এলাকার সাবিনা বেগম (৪০)।র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা জনৈকা জেসমিন ওরফে বিবিজানের মাধ্যমে গাঁজা পরিবহন ও বিক্রয় করত।বসতবাড়ীর শয়ন কক্ষের খাটের নিচে রাখা বিশেষ কার্টুনে লুকানো ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এলকায় মাদক সম্রাজ্ঞী হিসেব পরিচিত জেসমিন দীর্ঘদিনধরে রাজশাহীর জেলা ও শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা গাঁজা সরবরাহ করতেন।অভিযানের সময় জেসমিন পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে পলাতক মামলা রুজু করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা জেসমিনের নির্দেশে গাঁজা ডেলিভারি করত।

এছাড়া তারা সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করা হতো।অভিযানে ধৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।র‌্যাব-৫ এর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তারা সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

মাদক, সন্ত্রাস, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান থাকবে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts