• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন |
  • English Version

যুগপৎ আন্দোলনে যাচ্ছে না এনসিপি: আদীব

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন


জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, এনসিপি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ বা যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির যে খবর হয়েছে তা বিভ্রান্তিকর। রোববার (১৪ সেপ্টেম্বর) একটি গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি যুগপৎ আন্দোলনে যাচ্ছে বলে একটি সংবাদমাধ্যমে শনিবারে আসা খবরে বলা হয়, চার দাবিতে জামায়েতে ইসলামী ও এনসিপিসহ আটটি দল যুগপৎ আন্দোলনে যাচ্ছে। দাবিগুলো হল- জুলাই সনদ বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন করা, নির্বাচনের জন্য সবার সমান সুযোগ তৈরি করা, ‘ফ্যাসিবাদের’ দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিকদের কার্যক্রম নিষিদ্ধ করা।

এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আদীব বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটি নিয়ে অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় এনসিপির কোনো অবস্থান নেই। বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত। এছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সাথে এনসিপির সমর্থন থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts