• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

বন্দরে ‘জাগো বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন’র কার্যালয় উদ্বোধন

Reporter Name / ১১২ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন

[ad_1]

উৎসবমুখর পরিবেশে মিলাদ ও দোয়ার মাধ্যমে বন্দরে ‘জাগো বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন’-এর কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বাদ মাগরিব বন্দর উপজেলার আলীনগর এলাকায় সংগঠনটির কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান প্রধান।

আলীনগর এলাকার সমাজসেবক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক এ কে এম ইব্রাহিম কাশেম, বন্দর উপজেলা বিএনপি নেতা আবুল কাশেম, সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর সাইফুল ইসলাম বাদল, পুনাইনগর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মাছুম, সমাজসেবক পনির হোসেন, পলাশ চৌধুরী, সাহাদাত হোসেন, আলী আসলাম, মানিক, রতন মোল্লা, বাসেদ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ২৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এতে মো. মনির হোসেন ভান্ডারীকে উপদেষ্টা, মো. শ্যামলকে সভাপতি, মো. রাসেলকে সাধারণ সম্পাদক এবং শফিকুল ইসলাম রাজিবকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মো. সজিব বেপারী, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হাসান, অর্থ সম্পাদক হিসেবে সজিব হোসেন ইমরান, সহ-অর্থ সম্পাদক হিসেবে মো. মানিক, প্রচার সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন মুন্না, সহ-প্রচার সম্পাদক হিসেবে মো. ইমরান, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. শুভ এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে মো. আমামিন দায়িত্ব পান।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মো. আজমান, শহিন চৌধুরী, রুবেল ঢালী, মো. জুম্মান ও মো. রাসেল ইসলাম এবং সদস্য হিসেবে রফিক ইসলাম হিমেল, মো. দীপু, রুবেল, তপু, মো. হোসেন, জাকির, সোহেল, ইসমাঈল, সজিব, ইমন ও আমিনুলসহ অন্যরা অন্তর্ভুক্ত হয়েছেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং নবগঠিত সংগঠনের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলীনগর বড় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মহেবুল্লাহ সালেহী।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category