• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

মূল্যবোধের বিকাশের মধ্য দিয়েই উচ্চশিক্ষার প্রকৃত সাফল্য পরিমাপ করা উচিত

Reporter Name / ৩০৬ Time View
Update : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

[ad_1]

শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষা ব্যয় এখনও দেশের বহু মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর জন্য প্রধান প্রতিবন্ধকতা। তাছাড়া শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় বরং সামাজিক দায়বদ্ধতা ও মূল্যবোধের বিকাশের মধ্য দিয়েই উচ্চশিক্ষার প্রকৃত সাফল্য পরিমাপ করা উচিত।

বুধবার (৭ জানুয়ারি) নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৬তম সমাবর্তনে তিনি এসব কথা বলেন। এতে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, উচ্চশিক্ষা কেবল জ্ঞানার্জন নয় বরং এটি সমাজ, গণতন্ত্র ও জনকল্যাণের প্রতি দায়িত্ববোধ তৈরি করে। এনএসইউর গ্র্যাজুয়েটরা বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। নেতৃত্ব শুধু পেশাগত সাফল্য বা প্রাতিষ্ঠানিক ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং সংকটের সময়েই এর প্রকৃত পরীক্ষা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের প্রসঙ্গ টেনে শিক্ষা উপদেষ্টা বলেন, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত। আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃশ্যমান ও সাহসী অংশগ্রহণ ছিল। আমি আন্দোলনে শহীদ ও আহত সবার প্রতি শ্রদ্ধা জানাই। বিশেষ করে এনএসইইউর ছাত্র শহীদ আবিরকে স্মরণ করছি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts